সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩৫ জন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬৬১ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কেআর/এমকেআর/এএসএম