চা শ্রমিক-মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

চা শ্রমিক-মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। টি অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এ আলোচনা হয়।

শ্রম উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ ও চা শিল্পের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন চালু, আবাসন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা খরচ দেওয়া, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করছে সরকার।

এম সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের জন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শিগগির একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এছাড়া শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ খাতের সমস্যা সমাধান করা হবে।

আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে ডিসেম্বরের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমএএইচ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin