শুভ্র কাশের বনে ফুটতে থাকে যদিতীব্র প্রেমের মতো গুচ্ছথোকা ফুল;বৃদ্ধ মেঘের সারি উড়তে গিয়ে থামে—দেখে রিক্ত আকাশ...শিউলি ফুলের সারি ঝরতে থাকে বনে;মুগ্ধ পাখির ঝাঁকও উড়তে থাকে—যেন আসমানি সুখ তারা আনবে আজই ঘরে।ডুবতে রাজি আমি তুচ্ছ বিলের জলে;হংসমিথুন যদি সাঁতরে আসে—তবে দূর লোকালয় থেকে আনব কিনে আমিউগ্র ঘ্রাণের কিছু ইত্র-পাতি।স্নিগ্ধ শরৎ দেখি হাসছে গগনজুড়ে—শুভ্র নীলের মিলে ভাসছে যেন কিছুদূর পাহাড়ের মতো গুচ্ছ মেঘের শিশু;বাসছি ভালো এই স্বচ্ছ আকাশ,আহা স্নিগ্ধ বাতাস যেন বইছে আমার সারা তপ্ত গায়ে...