শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কম-বেশি দেশের সব টিভি চ্যানেলেই থাকছে বিশেষ আয়োজন। তবে এরমধ্যে ছোটদের একমাত্র টিভি চ্যানেল দুরন্তর আয়োজন বরাবরের মতো এবারও বেশ ব্যতিক্রম। চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র মহসিনা আফরোজ জানান এবারের বিশেষ আয়োজনগুলোর বিস্তারিত।
‘হৈ হৈ হল্লা’
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। পরিচালনায় পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশীসহ অনেকে। jwARI.fetch( $( "#ari-image-jw68d920dc7a5e8" ) ); নাটকের গল্পে দেখা যাবে, ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে সফদার চৌধুরী ও শিশুরা একটি টিভি নাটক আয়োজনের পরিকল্পনা করে। সেই নাটক করতে গিয়ে ঘটতে থাকে নানান মজার ঘটনা।
নাটকটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।
‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’
শারদীয় দুর্গাপূজায় বিশেষ বিশেষ রান্না নিয়ে আসছে দুরন্ত টিভির রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা আনন্দ করে, পূজার গল্প আড্ডায় মেতে স্পেশাল খাবার রান্না করে। এসব খাবারের মধ্যে আছে লাবড়া, পায়েস, মাছের পাতুরি, খিচুড়িসহ নানা কিছু। jwARI.fetch( $( "#ari-image-jw68d920dc7a61c" ) ); অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে অষ্টমীতে গৃহী সাহা ও তার মা, নবমীতে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীতে পূর্ণা আনন্দিতা ও তার মা।
‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা ও সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) দুপুর ১টায় ও রাত ৯টায়
‘শারদীয় আড্ডা’
বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’। শিশুদের সাথে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী) সকাল ১০টায়।