শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে চলছে দেবীদর্শন ও আরাধনা

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে চলছে দেবীদর্শন ও আরাধনা

শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। আজ সোমবার সকালে নবপত্রিকা প্রবেশ, ঘট স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।

সপ্তমীতে দেবীর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে চলছে দেবীর বন্দনা। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা আরম্ভ হয় বলে জানালেন রাজধানীর বিভিন্ন মন্দিরে আসা ভক্ত, দর্শনার্থীরা।

ভক্তরা জানন, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে স্নান করানো হয়েছে। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে এই স্নান করানো হয়।

রমনা কালীমন্দিরে দুপুর ১২টার দিকে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন আজিমপুরের বাসিন্দা মালা সাহা। তিনি বলেন, নবপত্রিকায় ৯ রকম গাছের পাতা কলাগাছের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর বেলপাতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি পরিয়ে বউয়ের মতো সাজানো হয় কলাগাছকে। সিঁদুর দিয়ে তাকে স্থাপন করা হয় দেবীর পাশে। এই নবপত্রিকাই কলাবউ হিসেবে পরিচিত।

মোহাম্মদপুর থেকে রমনা কালীমন্দিরে পরিবারের সঙ্গে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেতু মিত্রা। তিনি বলেন, সপ্তমীর আরাধনায় কয়েক জনমের পাপ মোচন হয়। সেই বিশ্বাস থেকেই প্রার্থনা করছেন তিনি।

রমনা কালীমন্দিরের প্রধান পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী প্রথম আলোকে জানান, সপ্তমীর পূজা শেষ হয়েছে সকালে। সপ্তমীতে দেবী বিল্বপত্র থেকে মন্দিরে প্রবেশ করেছেন। তিনি বলেন ‘দুষ্টের দমন, সৃষ্টের পালন’ এই বাসনা নিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির জয়ের আকুতি জানিয়ে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে দুর্গতিনাশিনী দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

রমনা কালীমন্দিরের চত্বরে দাঁড়িয়ে কথা বললেন পূজা কমিটির আহ্বায়ক তপন কুমার বসু। তিনি বলেন, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পঞ্চমীর মধ্য দিয়ে। ষষ্ঠীতে মা আসনে বসেছেন। সপ্তমীতে ঘট স্থাপন করা হয়েছে। আয়োজন নিয়ে সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, ‘এবারের নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট ভালো। মানুষ নির্বিঘ্নে মন্দিরে যাচ্ছে, দেবীদর্শন করছে।’

দুর্গোৎসবকে ঘিরে রমনা কালীমন্দির প্রাঙ্গণে শাখা-সিঁদুর, পূজার বিভিন্ন উপাচারসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। উপস্থিত হয়েছেন খাবারের বিক্রেতারাও। তবে দুপুরে দেখা গেল, এসব দোকানের চেয়ে মূল মন্দিরের সামনেই ভক্তদের ভিড় বেশি।

দেবী এবার এসেছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে, এর অর্থ মর্ত্যলোক ভরে উঠবে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। দুর্গা যাবেন দোলায় চড়ে।

পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ—অধিবাস ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ‘মহাসপ্তমী’, ‘মহাঅষ্টমী’ ও ‘মহানবমী’ পূজা শেষে ২ অক্টোবর বৃহস্পতিবার ‘মহাদশমী’ পূজার মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামীকাল মঙ্গলবার মহাঅষ্টমী।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin