সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম: সাতকানিয়ায় উপজেলার ঢেমশা ইউনিয়ন থেকে ৪৫ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো। এ সময় একটি নোহা মাইক্রোবাস, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।  

ডিএনসি চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেলক্রসিংয়ের পূর্ব পাশে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। শুক্রবার তারা সাতকানিয়া-বাঁশখালী রুটে ইয়াবা নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin