সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলি দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ছাউনি ও কাঠের বেড়ায় তৈরি দোকানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে যায়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ওসি মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেলাম।

নাইটগার্ড কেরামত শেখ বলেন,আমরা রাতে ডিউটি করছিলাম। উত্তর পাশে কুকুর ডাকাডাকি করছিল, আমি দেখতে যাই। ফিরে এসে দেখি সুরমানের দোকানের পেছন থেকে আগুন জ্বলছে। চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালা থানার ওসি মাইনউদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin