‘সবুজায়নে বন্ধুসভার এই উদ্যোগ অনুসরণীয়’

‘সবুজায়নে বন্ধুসভার এই উদ্যোগ অনুসরণীয়’

বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বন্ধুসভা। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজন ও ব্র্যাকের সহযোগিতায় এ কার্যক্রমের প্রথম দিনে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বরিশাল সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ কর্মসূচির উদ্বোধনের সময় জেলা প্রশাসক দেলায়ার হোসেন বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় ভুক্তভোগী আমাদের দেশ। এমন দুর্যোগ মোকাবিলা ও প্রশমনের জন্য সবুজায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ অবশ্যই আমাদের সবার জন্য অনুসরণীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, বন্ধুসভা শুধু সবুজায়ন নয়, সব মানবিক কাজে সর্বদা সক্রিয় একটি সংগঠন। বন্ধুসভার সদস্যরা পড়াশোনার পাশাপাশি এমন স্বেচ্ছাসেবামূলক কাজে আত্মনিয়োগ করে দেশে তরুণদের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

বন্ধুসভার সদস্যরা জানান, সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসে প্রায় দেড় শ ফলদ ও বনজ গাছের চারা রোপণ করার হবে। এগুলোর মধ্যে আছে আম, সফেদা, পেয়ারা, লেবু, বরই ও নিমগাছ। এভাবে ব্র্যাকের সহযোগিতায় বরিশাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬০০টি চারা রোপণ করা হবে।

একই অনুষ্ঠানে তিনজন দুস্থ নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনটি সেলাই মেশিন ও অন্য তিন ব্যক্তির মধ্যে ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছে ইভেন্ট-৮৪ নামের একটি সংগঠন। অসহায় মানুষের অভাব-দুঃখ লাঘবের জন্য ৪২ জন বন্ধু মিলে সংগঠনটি গড়ে তোলেন। একই সঙ্গে বন্ধুসভার পক্ষ থেকে ওই ছয়জনকেও তিনটি করে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin