সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী মিছিল বের করেন। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তাঁরা তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন।

দাবিগুলোর মধ্যে আছে—কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ। নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। তিনি বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরে প্রথম আলোকে বলেন, তাঁরা চান, তাঁদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক।

এর আগে গত জুনে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin