সড়কে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 

সড়কে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় তিনি এ প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, দেবীদ্বার–চান্দিনা শুধু দুইটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভাঙা আর গর্তে ভরা এই সড়ক অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এতে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা–যাওয়া করে। কয়েক দিন আগে এই রাস্তায় একজন মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন—মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবীদ্বারের রাস্তা–ঘাট এত খারাপ যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—তাতে যদি কিছু হয়।

এরআগে,

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin