দ্য লাইফ অব আ শোগার্ল: ভাঙছে রেকর্ড, গড়ছে সমালোচনাও!

দ্য লাইফ অব আ শোগার্ল: ভাঙছে রেকর্ড, গড়ছে সমালোচনাও!

টেইলর সুইফট আবারও ভেঙে দিলেন রেকর্ড। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী—সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির পর মাত্র পাঁচ দিনেই ৩.৫ মিলিয়ন ‘ইকুইভ্যালেন্ট অ্যালবাম ইউনিট’ বিক্রি হয়েছে। এর মাধ্যমে তিনি অ্যাডেলের দশ বছর আগের ‘২৫’ অ্যালবামের রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, অ্যালবামের অতিরিক্ত ‘এক্সক্লুসিভ’ সংস্করণ প্রকাশের কারণেই এই রেকর্ড সম্ভব হয়েছে।

মাত্র পাঁচ দিনে অ্যাডেলের ‘২৫’ অ্যালবামের ক্রেতা সংখ্যার রেকর্ড ভেঙেছেন টেইলর সুইফট। বিলবোর্ড জানিয়েছে, এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে সমালোচকরা অভিযোগ করছেন, সুইফট ইচ্ছাকৃতভাবে রেকর্ড ভাঙার উদ্দেশ্যে অ্যালবামের বিপুল সংখ্যক সংস্করণ প্রকাশ করেছেন। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের প্রচারে তিনি অ্যাপল ও গুগলের মতো টেক জায়ান্টদের সঙ্গে অংশীদারিত্ব করেছেন এবং প্রকাশ করেছেন দুই ডজনেরও বেশি এক্সক্লুসিভ ভার্সন। সে কারণেই অ্যাডেলের রেকর্ড সহজেই টপকাতে পেরেছেন টেইলর।জানা গেছে, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময় অ্যালবামের ২৩টি ভিন্ন সংস্করণ ছিল—যেগুলোতে আলাদা কভার আর্ট, কবিতা, ভয়েস মেমো এবং অ্যাকোস্টিক ট্র্যাকের মতো এক্সক্লুসিভ কনটেন্ট অন্তর্ভুক্ত ছিল। বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত সেই সংখ্যা প্রায় ৩০-এ পৌঁছায়।

কিছু সংস্করণ ছিল সীমিত সময়ের জন্য—যেমন ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ (ডিলাক্স: এলোন ইন মাই টাওয়ার অ্যাকোস্টিক ভার্সন) শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য আইটিউনসে পাওয়া গেছে। আবার কিছু সংস্করণ নির্দিষ্ট রিটেইলারদের জন্য এক্সক্লুসিভ ছিল—দুটি ভার্সন শুধুমাত্র আইটিউনসে, আর কিছু সিডি ও একটি ভিনাইল সংস্করণ শুধুমাত্র টার্গেটে বিক্রি হয়েছে।

অনেক সমালোচক মনে করছেন, এই ধরনের বিপণন কৌশল ভক্তদের প্রতি চালাকি, শোষণমূলক এবং অতিভোগবাদকে উৎসাহিত করছে। jwARI.fetch( $( "#ari-image-jw68e8c198a9cea" ) ); অ্যাডেল এখনও রেকর্ড বিক্রির দিক থেকে এগিয়ে (শুধু বাস্তব অ্যালবাম বিক্রির হিসেবে), তবে বিলবোর্ডের মতে, সুইফট এখন মাত্র ১.৮ লাখ অ্যালবাম বিক্রির দূরত্বে আছেন সেই রেকর্ড ভাঙার। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষ হওয়ার আগেই তিনি নতুন রেকর্ডধারী হবেন। বিলবোর্ড আগামী রবিবার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর প্রথম সপ্তাহের বিক্রির সংখ্যা প্রকাশ করবে এবং অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে।

২.৬ মিলিয়ন—এটাই ছিল সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর প্রথম সপ্তাহের বিক্রির সংখ্যা, যা তখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ ছিল। jwARI.fetch( $( "#ari-image-jw68e8c198a9d1c" ) ); বিলবোর্ডের তথ্য অনুযায়ী, একটি ইকুইভ্যালেন্ট অ্যালবাম ইউনিট মানে হলো পূর্ণ অ্যালবাম বিক্রি, অথবা অ্যালবামের ১০টি আলাদা ট্র্যাক বিক্রি, অথবা ৩,৭৫০টি বিজ্ঞাপন-সমর্থিত বা ১,২৫০টি পেইড/সাবস্ক্রিপশন অডিও ও ভিডিও স্ট্রিম। তথ্য বলছে, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর কোনও ট্র্যাক আলাদাভাবে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি, তাই এখন পর্যন্ত মোট বিক্রিতে কোনও পৃথক গান বিক্রির বিশেষ অবদান নেই।

‘দ্য লাইফ অব আ শোগার্ল’ সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম। গত আগস্টে তিনি এই অ্যালবামের ঘোষণা দেন এবং পরে তার বাগদত্তা ট্রাভিস কেলসি পরিচালিত স্পোর্টস পডকাস্ট ‘নিউ হাইটস’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে এর বিস্তারিত জানান। অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে এবং দ্য নিউ ইয়র্ক টাইমস একে বলেছে ‘সুইফটের সচেতনভাবে পপ সংগীতে ফিরে আসা’। jwARI.fetch( $( "#ari-image-jw68e8c198a9d47" ) ); অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ ইতিমধ্যে স্পটিফাইয়ে সবচেয়ে বেশি শোনা গান হিসেবে রেকর্ড গড়েছে—বুধবার (৮ অক্টোবর) বিকাল পর্যন্ত যার স্ট্রিম সংখ্যা ছিল ৮৫.৩ মিলিয়ন।

সূত্র: ফোর্বস ও বিলবোর্ড

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin