শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার ঘটনার সাক্ষ্য প্রদান শেষ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার ঘটনার সাক্ষ্য প্রদান শেষ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী সাবরিনা আফরোজ সেবন্তী। এর মধ্য দিয়ে এ মামলায় ঘটনার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার সাবরিনা আফরোজের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সাক্ষ্য গ্রহণ শেষ হলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, এই সাক্ষীর (সাবরিনা আফরোজ) সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলায় ঘটনার সাক্ষ্য প্রদান শেষ হলো। এরপর জব্দ তালিকার সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদান হলে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তারপর যুক্তিতর্ক এবং রায় দেওয়া হবে।

‘খুব কাছে থেকে ভাইকে গুলি করেছিল পুলিশ’

জবানবন্দিতে শিক্ষার্থী সাবরিনা আফরোজ বলেন, তাঁর ভাই মাহামুদুর রহমান (সৈকত) গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে আন্দোলনে অংশ নিয়েছিল। গত বছরের ১৯ জুলাই বিকেলে পুলিশ খুব কাছ থেকে তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার কিছু ফোন রেকর্ড শুনতে পান উল্লেখ করে জবানবন্দিতে সাবরিনা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাসানুল হক ইনুর (জাসদের সভাপতি) সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ তিনি শুনতে পান। সেই ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীদের ওপর বম্বিং (বোমা মারার) করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin