ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের দুই গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্সেনাল।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে গানারদের আতিথ্য দেয় নিউক্যাসল।
ম্যাচের ৩৪তম মিনিটে নিক ভল্টামাডার গোলে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচে ফিরতে চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না সফরকারীরা। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় এডি হাউয়ের শিষ্যরা।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ৮৪তম মিনিটে ডেকলান রাইসের ক্রসে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো।
শেষদিকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগোরের কর্নার থেকে নিখুঁত হেডে আর্সেনালকে ২-১ গোলের জয়ের উল্লাসে ভাসান গাব্রিয়েল।
উল্লেখ্য, ৬ ম্যাচে চার জয় ও এক ড্র’য়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
/এমএইচআর