চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে সিটিএসবির পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানা ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এমআই/পিডি/টিসি