আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া উপস্থিত রয়েছেন বৈঠকে।
বৈঠকে নির্বাচনি আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।