সিলেটে বন্যার উন্নতি হতে পারে, সাত জেলায় শঙ্কা কাটেনি

সিলেটে বন্যার উন্নতি হতে পারে, সাত জেলায় শঙ্কা কাটেনি

ঢাকা: বৃষ্টিপাতের প্রবণতা কমায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস রয়েছে। তবে সাত জেলায় এখনো বন্যার আশঙ্কা কাটেনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, কুশিয়ারা নদী অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ০১ সেন্টিমিটার এবং সুরমা নদী কানাইঘাট (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার ওপরে থাকতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে পরবর্তী দ্বিতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীসমূহ বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। তবে পানি সমতল দ্বিতীয় ও তৃতীয় দিন কমতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, সারিগোয়াইন, যাদুকাটা, ভোগাই, কংস ও জিঞ্জিরাম নদীসমূহের পানি সমতল আগামী একদিন বাড়তে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলাসমূহে নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে দ্বিতীয় দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন পানি সমতল কমতে পারে।

ইইউডি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin