শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে ৪ জনের পদত্যাগ

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে ৪ জনের পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন চারজন সদস্য। এ নিয়ে পরিচালনা পরিষদের পাঁচজন সদস্য পদত্যাগ করলেন। এতে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ১৮ থেকে কমে ১৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার পরিচালনা পরিষদ থেকে নিজেদের পদত্যাগের চিঠি শিল্পকলা একাডেমিতে পাঠিয়েছেন আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা, লায়েকা বশীর ও র‌্যাচেল প্যারিস। এই চারজনের পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে তাঁদের পদত্যাগপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে এই পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১৮ জন সদস্য নিয়ে বর্তমান পরিচালনা পরিষদ গঠন করা হয়েছিল।

পদত্যাগপত্রের বিষয়ে জানতে চেয়ে আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তবে নাট্য নির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালামের পদত্যাগপত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইনের ১২ (১) উপধারা অনুযায়ী, পরিষদ প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি কর্তৃক নির্ধারণ করা হইবে।’

নিয়মানুযায়ী চলতি বছরের ১৮ মার্চের মধ্যে সভা হওয়ার কথা থাকলেও তা গত ৯ মাসে অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে পদত্যাগপত্রে বলা হয়, ‘একাডেমি কীভাবে পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই বা জানানোও হয়নি। অথচ আইনানুযায়ী পরিষদের সদস্য হিসেবে গৃহীত সকল সিদ্ধান্তের দায় আমার ওপরও বর্তায়। শিল্পকলা একাডেমির কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হয়নি এবং বেআইনি কাজের সাথে আমি নিজেকে যুক্ত রাখতে ইচ্ছুক নই।’

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin