শিল্পকলায় সোলায়মান স্মরণে মিথস্ক্রিয় আলোচনা

শিল্পকলায় সোলায়মান স্মরণে মিথস্ক্রিয় আলোচনা

একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সংগীতজ্ঞ এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে তার দল ‘থিয়েটার আর্ট ইউনিট’। 

২২ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সোয়া ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০২৫’।

আলোচনায় অংশ নেবেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এস এম সোলায়মানের জীবনটা ছিল খুব কম সময়ের। মাত্র ৪৮ বছর বেঁচে ছিলেন। নাটকে সংগীত সংযোজনে তিনি তৈরি করে গেছেন নতুন ধারা। ব্যঙ্গরস-স্যাটায়ারের মাধ্যমে সমকালীন রাজনীতি, গোঁড়ামি ও স্বৈরতান্ত্রিকতাকে বিদ্রূপ করেছেন। রাজনৈতিক স্যাটায়ার ধারার প্রচলন তার হাতেই শুরু হয় এবং সফলতা লাভ করে। প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেছেন, নির্দেশনা দিয়েছেন তারও বেশি। 

এসএম সোলায়মানের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- খ্যাপা পাগলার প্যাঁচাল, ইঙ্গিত, গণি মিয়া একদিন, আহ্ কমরেড, ইলেকশন ক্যারিকেচার, এই দেশে এই বেশে, কোর্ট মার্শাল, বার্থ ফ্যান্টাসি, গোলাপজান, আমিনা সুন্দরী প্রভৃতি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেলের হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন এস এম সোলায়মান। তার নির্দেশিত নাটক ‘আমিনা সুন্দরী’ আমেরিকার ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চায়নের গৌরব অর্জন করে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin