সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানে ধাক্কা, ছিটকে পড়ে নিহত মোটরসাইকেলের তিন আরোহী

সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানে ধাক্কা, ছিটকে পড়ে নিহত মোটরসাইকেলের তিন আরোহী

কক্সবাজারের টেকনাফে সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে মারা গেছেন মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাঁটাবুনিয়ার সাইফুল ইসলাম (২৩) ও কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ার আবদুর রউফ (২৫)। গুরুতর আহত মহেশখালীর মাদারবাড়ীর গোরকঘাটার বাসিন্দা আব্দুল মোতালেব হাসান (২২) কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, টেকনাফগামী সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যানকে শাহপরীর দ্বীপগামী মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়েন মোটরসাইকেলের তিন আরোহী। মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আরেকজনের মৃত্যু হয় টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে।

টেকনাফ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সৈকত হাসান বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা আবদুল মোতালেব হাসানের হাতে, পায়ে ও মাথায় আঘাত ছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় পথে তাঁর মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin