সিনেমা দেখার নতুন পর্দা ‘হোম থিয়েটার’

সিনেমা দেখার নতুন পর্দা ‘হোম থিয়েটার’

শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলো হোম থিয়েটার।

উদ্বোধনী আয়োজনে ১৯ সেপ্টেম্বর এই থিয়েটারে মুক্তি পেয়েছে শর্টফিল্ম ‘নারী, তুমি আওয়াজ তোলো’। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহি প্রমুখ।

উদ্বোধনী শর্টফিল্মে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অসামাজিক আচরণ, খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরণের অসংগতি, অবিচার ও বৈষম্যের বাস্তবতা। চলচ্চিত্রটি নারীর কণ্ঠস্বরকে আরও জোরালো করে তুলতে এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তুলতে নির্মিত হয়েছে। এমনটাই জানান নির্মাতা জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, প্রসূন আজাদ প্রমুখ। jwARI.fetch( $( "#ari-image-jw68ce4e7754fff" ) ); উদ্বোধন হওয়া এই ‘হোম থিয়েটার’ কেবল একটি প্ল্যাটফর্ম নয়—এটি একটি আন্দোলন, যেখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়ানোই মূল লক্ষ্য। সামাজিক অঙ্গীকারকে কেন্দ্র করে হোম থিয়েটার সেই গল্পগুলোই শেয়ার করবে, যা সচেতনতা ও পরিবর্তনের প্রেরণা জোগাবে। এমনটাই জানান ‘হোম থিয়েটার’-এর ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান জুয়েল।

বলা দরকার, এটি কোনও প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম নয়। এটি আপাতত পরিচালিত হচ্ছে ‘হোম থিয়েটার’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin