সিনেমার খবরে বুবলী!

সিনেমার খবরে বুবলী!

ব্যক্তিগত খবরের পাহাড় টপকে অবশেষে নতুন সিনেমার খবরে নিজের নাম লেখালেন শবনম বুবলী! কারণ, গত মার্চে সিয়ামের সঙ্গে ‘জংলি’ প্রশংসার পর লম্বা সময় আর কোনও সিনেমার খবরে পাওয়া যাচ্ছিলো না ঢালিউডের এই দরকারি নায়িকাকে।

প্রায় ৮ মাস পর জানা গেছে বুবলী হাজির হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা নিয়ে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করবেন আদর আজাদ।

ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি নিয়ে। আদর আজাদ থাকছেন এই সময়ের ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী প্রেমিকা চরিত্রে।  jwARI.fetch( $( "#ari-image-jw690ef99f506e8" ) ); শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, ‘সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো।’ 

নায়িকা যোগ করেন, ‘এখন অধিকাংশ সিনেমাই অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

গতকাল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে এর শুটিং কার্যক্রমও শুরু হয়। jwARI.fetch( $( "#ari-image-jw690ef99f50718" ) ); নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলী-আদরের রসায়ন আগের চেয়ে আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন। 

এর আগে বুবলী ও আদর আজাদ অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়।

বলা দরকার, ‘জংলি’ ঝড়ের পর শবনম বুবলী উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। jwARI.fetch( $( "#ari-image-jw690ef99f5073e" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin