সিনেমায় স্বস্তিকাকে পাচ্ছেন না বলে নির্মাতার নাটকে ফেরা!

সিনেমায় স্বস্তিকাকে পাচ্ছেন না বলে নির্মাতার নাটকে ফেরা!

নাটক পাড়ায় হিমু আকরামে বেশ সমৃদ্ধ ক্যারিয়ারগ্রাফ রয়েছে। গ্রামীণ পটভূমিতে গল্প নির্ভর মজার নাটক নির্মাণে তার জুড়ি মেলা ভার। কিন্তু টিভি পর্দায় যত সফল নির্মাতাই হোন না কেন, মূলত সেটির প্রতিচ্ছবি সকল নির্মাতাই দেখাতে চান তার সিনেমায়। তার আগ পর্যন্ত নাটকটা হয়ে থাকে সিনেমা বানানোর রিহার্সাল মাত্র। এমনও অসংখ্য নজির আছে, সিনেমা বানানোর পর নাটকে আর ফেরা হয় না অনেকের। সেটি ফ্লপ হোক আর হিট হোক!

তেমনই সফল ও দীর্ঘ রিহার্সাল শেষে গত বছর জুলাই বিপ্লবের আগে বেশ ঘটা করে এই নির্মাতা ঘোষণা দেন নিজের প্রথম সিনেমা নির্মাণের। যার জন্য তিনি চরিত্র ও চমকের প্রয়োজনে অনেক খোঁজাখুঁজি শেষে বেছে নেন টলিউডের স্বস্তিকা মুখার্জিকে। করেন চুক্তিসই। ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের এই সিনেমার শুটিং সময়-লোকেশন সবই চূড়ান্ত করেন। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbb8f" ) ); কিন্তু এরমধ্যে জুলাই বিপ্লবে ঘটে গেলো লঙ্কাকাণ্ড। বিপ্লব শেষ হয়ে গত এক বছরে দেশে স্থিরতা নেমে এলেও স্বস্তিকাকে নিয়ে অস্বস্তিতে পড়ে গেলেন হিমু আকরাম। ভিসা জটিলতায় আটকে গেলো দুই বাংলা। গত এক বছর ধরেই এটি সুরাহার চেষ্টা করেও ব্যর্থ হলেন নির্মাতা-অভিনেত্রী উভয় পক্ষ। কবে নাগাদ সেটির সমাধান হবে, তাও অনিশ্চিত। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbbc7" ) ); অবশেষে সিনেমার চিত্রনাট্য পাশে সরিয়ে প্রায় দুই বছর পর নাটকে ফিরলেন হিমু আকরাম। নিজের রচনা ও পরিচালনায় ফিরে গেলেন ঢাকার অদূরে নিজের রচিত অভিরামপুর নামের এক অন্যরকম গ্রামে। সেই গ্রামের মানুষের গল্প নিয়ে নির্মাণ শুরু করেছেন ‘ঘুরিতেছে পাঙ্খা’ নামের ধারাবাহিক। অস্থির স্বভাবের গ্রামবাসীর মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিস সংযোগের ব্যবসা ঘিরে গড়ে উঠেছে এর গল্প। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbbf5" ) ); যেখানে দেখা যাবে, তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খা মিলে চালায় ‘পাঙ্খা স্যাটেলাইট’ নামের ডিস কোম্পানি। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবারি মোহনের প্রেমের বহু কোণ—সব মিলিয়ে ঘটতে থাকে একের পর এক ঘটনা। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbc1e" ) ); দীর্ঘ বিরতির পর নাটকে ফেরা প্রসঙ্গে হিমু জানান, জুলাই-আগস্টের আন্দোলনে ভারত-বাংলাদেশ ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার নির্মাণ কাজ। তাই আবারও নাটকের কাজে মনোযোগী হয়েছেন তিনি। তবে এ বিষয়ে তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গে বিস্তারিত বাড়াতে নারাজ হিমু। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbc45" ) ); নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘এটি কৌতুকধর্মী সিরিয়াল নয়। এখানে গ্রামীণ জীবনের স্বপ্ন, হাসি-কান্না আর সম্পর্কের নানা রঙ উঠে আসবে। আমি চাই দর্শকরা নিজেদের গল্পও এই নাটকের ভেতরে খুঁজে পাক।’ jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbc6c" ) ); এই ধারাবাহিকে পাঙ্খা চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ধারাবাহিক। আরও আছেন আখম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, ড. এজাজ, মৌসুমী হামিদ, সাদ্দাম মাল, জিল্লু, মায়মুনা মমো, রোজী সিদ্দিকী, জারা নূর, এস কে বাপ্পি, অদিতি জাহান অথৈ, আমিন আজাদ, সঞ্জিব আহমেদ প্রমুখ। jwARI.fetch( $( "#ari-image-jw68e803a4cbc92" ) ); শুটিং চলছে গাজীপুরের বিলবিলায়। প্রচার শুরু হবে ১৩ অক্টোবর থেকে সপ্তাহে চার দিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভি’র পর্দায়।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin