সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া একই মামলায় দুজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম, মৃত জেলার উদ্দিন খলিপার ছেলে মো. আবু বক্কার, আব্দুল খালেকের ছেলে মোজাম শেখ ও আব্দুর রউফ।  

দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ ও আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান।  

মামলার অপর দুই আসামি মো. আমির হামজা শেখ ও লিলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।  

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরিফ মো. শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মো. আশরাফ আলী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কাজ করতেন। চাঁদপাল গ্রামে একটি রাস্তার কাজের দুই পাশ বাড়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। এ অবস্থায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে লোহার রড, ছুরিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আশরাফ আলীর ওপর হামলা চালান তারা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি।  

এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ/ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।  

মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দিলেন বিচারক।

এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin