অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনালের মহারণ।
টানা দুই আসরে ভারতের কাছে ফাইনালে হারের দুঃখ কাটিয়ে এবার শিরোপায় চোখ লাল-সবুজদের। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ইতিহাস গড়া সম্ভব বলছেন কোচ গোলাম রব্বানী ছোটন। ভারতকে হারিয়ে বয়সভিত্তিক এই আসরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিতে বদ্ধপরিকর পুরো দলও।
এদিকে দাপটের সাথে খেলেই ফাইনালে উঠে এসেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় নাজমুল হুদার দল।
/এমএইচআর