সময়ের আলোর প্রকাশকের মায়ের ইন্তেকাল

সময়ের আলোর প্রকাশকের মায়ের ইন্তেকাল

দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহর মা আয়েশা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির মধুবাজার জামে মসজিদে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলীতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গাজী আহমেদ উল্লাহ দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ প্রধান, মতলব সমিতি ঢাকার সভাপতি এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রকাশনা সম্পাদক। তিনি মরহুমার বড় ছেলে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin