সনাতন ধর্মাবলম্বীদের দখল হওয়া সম্পত্তি উদ্ধারে কমিশন গঠনের দাবি নাহিদ ইসলামের

সনাতন ধর্মাবলম্বীদের দখল হওয়া সম্পত্তি উদ্ধারে কমিশন গঠনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত দিনে সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ। এসব সম্পত্তি উদ্ধারে কমিশন গঠন করতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘‘নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের কাঁধে এসেছে। তাই তারুণ্যের শক্তির ভিত্তিতে আগামীতে আমরা রাষ্ট্র গঠন করতে চাই। কারণ, বিগত দিনে বৈষম্য থেকে রক্ষা পেতে সব ধর্মের মানুষ মাঠে নেমেছিল। তাই ভবিষ্যতে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। তবেই বিভাজন বন্ধ হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সবার জন্য চাকরি ও কর্ম সংস্থান নিশ্চিত করবো। এ দেশে আর কোনও বৈষম্যের স্থান হবে না। ১৯৭১ ও ২৪-কে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আমরা দায় ও দরদের রাজনীতি করতে চাই। এ জন্য নতুন সংবিধান বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন দিতে হবে।’’

সবাই যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়টি লক্ষ্য রাখতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন  মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।

 

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin