সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে

সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে

আলখাল্লা পরা লংমার্চ দূরে মহাসড়ক ধরেশাঁ শাঁ করে ছুটে যায়,বউঝিরা লংমার্চ দেখতে আসে,লংমার্চ কোথায় চলে যায়!গন্তব্যে পৌঁছানোর আগেইনেতার প্রমোশনের খবর পড়ি কাগজে,আবার কত কথা, রাতে সাজানো টক শোতে।আউশ খেতে কাস্তে মারতে মারতে সলেমান আলীর মনেকিছু কথা জমে।তার ইচ্ছে ছিল একদিন লংমার্চে যাবে,মাটির উর্বর ভাষা শোনাবে অগ্রগামী মিছিলকে।

কবির কোনো দোষ নেই,লিখতে লিখতে একটা পাণ্ডুলিপি দাঁড়িয়ে যায়,এরপর কবির ভাবনায় অনেক কিছু আসে,আবার প্রায় কিছুই আসে না,পাণ্ডুলিপি দাঁড়িয়ে গেছে, এটাই ‘কতা’!কবিতার খাতার সীমানার ওপারে মানুষ বাস করে,সেখানে কত ধরনের দ্বন্দ্ব, সামাজিক শ্রেণিবিন্যাস!কবিতার খাতায় সৃষ্টিশীল অক্ষরদের আঁকিবুঁকি,আর সীমানার ওপারে মানুষের সংগ্রাম,এর মধ্যেই পথের ধারে কিছু বুনো ফুল ফুটে থাকে।

বাগানে বসে আছি,গতকাল দুটো ফুল পাপড়িগুচ্ছ মেলে ধরেছিল,দুটো পাখি ছিল, জোড় বেঁধে উড়ে গেল,সূর্য যাচ্ছে কোনো দূরদেশেনিয়মিতই সে এসে আবার চলে যায়,সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে,কাঠের পাটাতন থেকে জীবনের আওয়াজ আসছে।

ঘুরে ঘুরে কারাগারে আলো ফেলে শরতের চাঁদ,আজ যত বন্দী,একদিন তারাও চাঁদ দেখেছিলনারকেলগাছের পাতার ফাঁক দিয়ে,দুপুরে চার ঘণ্টা নিরপরাধ ঘুম,তারপর কত বিকেল-সন্ধ্যা গড়িয়ে যায়,বাইরে জায়গার বড্ড অভাব,একবার শৃঙ্খলিত হলেই যেন শান্তি,রেশনিংয়েরও ব্যবস্থা নেই,কোজাগরী চাঁদ এসে চলে যাক,হেমন্তে যদি আসে, আসবে।

ঢাকা শহরে কত কিছুই যে ঘটে চলেছে,কর্মতৎপর প্রেস উইং, মুখর আদালতপাড়া,ডাকসু নির্বাচন, ভিপি প্রার্থীর ‘ভিউ’ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, না হলে সর্বনাশ!পরস্পর কলহের পর উপহার বিনিময়,এর মধ্যে গরিবের লড়াই,সবজির দাম কিন্তু এখন কম নয়,এইসব কত কিছু যে ঢাকা শহরে ঘটে চলেছে,শালবনের গাছেদের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই,বাতাসের সাথে এদের পাতাদের চুমাচুমি চলছেই।

Comments

0 total

Be the first to comment.

সুইসাইড নোট Prothomalo | কবিতা

সুইসাইড নোট

যদি চলে যায় শেষটুকু আলো, সহসা কার মুখ মনে আসে? আস্ত রাত পাহারা দেব কত মৃতদেহ? দলে দলে একা বাঁচা মানু...

Sep 12, 2025
এ প্রাণ সঁপে দিই Prothomalo | কবিতা

এ প্রাণ সঁপে দিই

এ প্রাণ সঁপে দিই শোকাতুর বিজয়ীদের−প্রিয়জনদের হত্যা করা হলেওযারা রক্ষা করে যাচ্ছিল বাকিদের। পায়ের তলা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin