সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ অক্টোবর ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ অক্টোবর ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাজ্যকে ইরাক যুদ্ধে জড়ানো টনি ব্লেয়ার গাজায় শান্তি আনতে পারবেন? কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাঁক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসন পরিকল্পনায় নাম এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গাজায় যুদ্ধ-পরবর্তী শাসন ও পুনর্গঠনে ব্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

যুক্তরাষ্ট্রে ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ বার শাটডাউন ঘটেছে। এর মধ্যে ট্রাম্পের আমলেই ঘটলো ২ বার। আর সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আমলে কম সময়ের জন্য হলেও এমন পরিস্থিতি হয়েছিল আটবার।

যুক্তরাষ্ট্রে শাটডাউন হওয়ায় ছাঁটাই-অবৈতনিক ছুটিতে বাধ্য হচ্ছেন হাজারও ফেডারেল কর্মী। অর্থবছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল সিনেটে পাস না হওয়ায় শাটডাউন হয়ে যায় মার্কিন সরকার। ফলে কার্যত অচলাবস্থার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

জেন জি আন্দোলনে আরও এক দেশে হলো সরকার পতন! পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন জি আন্দোলনে সরকার পতন হলেও এখনো রাস্তায় রয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী আন্তানানারিভোতে তরুণরা রাস্তায় নেমে এলে টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ।

মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো চলছে জেন জি আন্দোলন। সেখানে সহিংস বিক্ষোভের পর ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এ নিয়ে বিপাকে পড়েছে দেশটির সরকার।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার খবর গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। বরং পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।

ভারতে রেল দুর্ঘটনায় এক বছরে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মোট ২৪ হাজার ৬৭৮ রেল দুর্ঘটনায় ২১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে।

ভারতে রক্ষীকে পিটিয়ে কারাগার থেকে পালালেন বাংলাদেশি বন্দি। একইসঙ্গে পালিয়েছেন ভারতের আরও পাঁচ বন্দি। বুধবার (১ অক্টোবর দেশটির ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে ঘটেছে এই ঘটনা।

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে তাদের আটক করা হয়। ওই দুই শিশু ইসরায়েলি দখলদারদের (সেটেলার) একটি বাড়ির ওপর নজরদারি করছিল বলে দাবি করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক মহড়া শুরু করেছে এটির মালিক দেশ ডেনমার্ক। চীন-রাশিয়া, বিশেষ করে মার্কিন আগ্রাসন ঠেকাতে দ্বীপের দক্ষিণ-পশ্চিম ফিয়র্ডে ‘এক্সারসাইজ আর্কটিক লাইট’ নামে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে ড্যানিশ কর্তৃপক্ষ।

কেএএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin