সনি এক্সপোর মেয়াদ বাড়ল দুই দিন

সনি এক্সপোর মেয়াদ বাড়ল দুই দিন

ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী ‘সনি এক্সপো ২০২৫’-এর মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে। এক  বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রদর্শনী চলছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সনি-স্মার্টের উদ্যোগে গত শুক্রবার সকাল থেকে জাপানের সনি পণ্যের প্রদর্শনী চলছে। শুক্র ও শনিবার মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। অনেকেই এক্সপোর সময়সীমা বাড়ানোর দাবি করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সব ধরনের সর্বশেষ মডেলের টিভি—ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু; সাউন্ড বার—ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স; সাউন্ড সিস্টেম—আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোনের প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং কেনার সুযোগ। মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সঙ্গে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম ‘বার সিক্স’, লেটেস্ট মডেলের হেডফোন ‘এএনসেভেন নেকবেন্ড’ এবং স্মার্ট অ্যান্ড্রয়েড এয়ার মাউসসহ নানা উপহার জেতার সুযোগ।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin