সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কাজের বিষোদ্‌গার ও স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন পোস্ট করার অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিওনেটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নেয়ামত হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

৮ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. নেয়ামত হোসেন সরকারি কাজে বিঘ্ন ঘটাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন উপায়ে চাঁদা আদায় করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২০ লঙ্ঘন করেছেন। নেয়ামত হোসেনের এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেয়ামত হোসেনকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করে বিভাগীয় মামলা রুজু করা হলো। ওই বিধিমালার অধীন তাঁকে চাকরি থেকে বরখাস্তকরণ অথবা অন্য কোনো যথোপযুক্ত দণ্ড দেওয়া হবে না, সে বিষয়ে এই নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin