সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে বাসদের শোক

সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে বাসদের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শোক বার্তায় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তার চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন।’

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। বিশিষ্ট রবীন্দ্র গবেষক হিসেবেও তিনি সুপরিচিত। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তার চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত নেতা কর্মীদের ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন। তার মৃত্যুতে আমরা বামপন্থী আন্দোলনের একজন সুহৃদকে হারালাম।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে আমাদের দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবারও গভীর শোক প্রকাশ করে তার অনন্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

উল্লেখ্য, আজ (শুক্রবার) বিকাল ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা যান।

জানা যায়, শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin