সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সৌদি আরবের রয়াল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিন আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন।

শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি। তিনি ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।

তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির স্থায়ী সদস্য এবং প্রধান মুফতির পদে নিযুক্তি সরাসরি সৌদি আরবের বাদশাহের মাধ্যমে হয়। শেখ আব্দুল আজিজ আশ-শেখ বংশের একজন সদস্য, যা সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিকভাবে গভীরভাবে যুক্ত। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন ইসলামের প্রখ্যাত ধনী ওতাহাবী নেতা মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব।

প্রধান মুফতির পদটি ১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে এটি বিলুপ্ত ও পুনঃস্থাপিত হয়েছে। শেখ আব্দুল আজিজ আল শাইখ দেশের ধর্মীয় ও সামাজিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের মধ্যে একজন প্রভাবশালী চরিত্র হিসেবে বিবেচিত।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

/এমএইচ 

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin