তিন দূতাবাসে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ

তিন দূতাবাসে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ

সৌদি আরব, লিবিয়া ও মালদ্বীপে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ সাইলো অধীক্ষক খন্দকার সেরাজুস সালেহীনকে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর (শ্রম) এবং টেলিযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমানকে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে মালদ্বীপের মালেতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) নিয়োগ দেওয়া হয়েছে।

এমআইএইচ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin