‘সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দে মনে হচ্ছে ঈদের উৎসব’

‘সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দে মনে হচ্ছে ঈদের উৎসব’

চট্টগ্রাম: আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য এক বিশেষ দিন—এই সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দ মানুষের মুখে দেখে মনে হচ্ছে, আজ যেন ঈদের উৎসব। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজি শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

তিনি বলেন, এই সড়ক এখন থেকে হবে একটি পরিচ্ছন্ন, দখল ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটির সৌন্দর্যবর্ধন করা হবে। এ এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল আছে। এই সড়ক নগরের ২৪ ও ২৭ নম্বর এলাকার সড়ক ব্যবহারকারীদের যাতায়াতকে সহজ করবে। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরের ৪০টি বড় বড় সড়কের টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ শিগগির দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন।  

তিনি বলেন, আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বশক্ত প্রতিরোধ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক সচিব মো. আশরাফুল আমিন, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকেন্দার, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মো. কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমেদ, ফয়েজ আহমেদ, আব্দুল মাবুদ, মো. শহীদ, আব্দুর রব, হাসান রুবেল, ইস্কান্দর মির্জা, সুমন, সেকেন্দার, আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মুস্তাফা ও ডা. সিরাজ।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin