সরকারি সাত কলেজে দাবি আদায়ে আজ মানববন্ধন

সরকারি সাত কলেজে দাবি আদায়ে আজ মানববন্ধন

ঢাকার সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা।

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী উচ্চশিক্ষা মারাত্মকভাবে সংকুচিত হবে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষাব্যবস্থাও গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে। সম্পদ বণ্টন ও এর মালিকানা কলেজের হবে নাকি বিশ্ববিদ্যালয়ের, এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি টাইম শেয়ারিং, ক্যাম্পাস শেয়ারিং, পরিবহন, আবাসিক হল ও ল্যাব ব্যবহারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে এসব কলেজ যে সাফল্য ও সুনাম ধরে রেখেছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সাত কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিক শিক্ষাগত ঐতিহ্যের ধারক। হঠাৎ নাম পরিবর্তন বা কাঠামো বদলে দেওয়া হলে এ স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য ক্ষুণ্ন হবে, যা সংবিধান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতির পরিপন্থী। তাই আমরা মনে করি, বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা অতীব জরুরি। এই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin