সৃজিত আমার ক্লোজ ফ্রেন্ড প্রেম নিয়ে কিছু বলার নেই: সুস্মিতা 

সৃজিত আমার ক্লোজ ফ্রেন্ড প্রেম নিয়ে কিছু বলার নেই: সুস্মিতা 

টালিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন জোরালো হচ্ছে। দুর্গোৎসবের সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর আলোচনার ঝড় বইছে।

শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে সোমবার (২৯ অক্টোবর) একসঙ্গে তোলা কয়েকটি ছবি সৃজিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই দুইজনের চোখাচোখির ছবিটি নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।  

কলকাতা সংবাদমাধ্যমের বরাতে ছবিতে তাদের প্রেমময় দৃষ্টির কারণ জানতে চাইলে সুস্মিতা স্পষ্ট জানান প্রেমের ব্যাপারটা গুঞ্জন।  

তিনি বলেন, আমরা দু’জনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। যারা এসব বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের’ নাম রে সিনেমায় প্রথম কাজ সুস্মিতার। একসঙ্গে কাজ করার সময় পরিচালকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে পরিচয় ছিল না।

টালিউডের নতুন প্রজন্মের অন্যতম অভিনেত্রী তিনি। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সুস্মিতা।

এএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin