সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

বাগেরহাট: সুন্দরবনে ভ্রমণে এসে কারমেল নইলিন (৫৭) নামের এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।

বনবিভাগ, কোস্ট গার্ড ও শরনখোলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে  গিয়ে ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসছে।

সুন্দরবন পুর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। রাতে তাদের বহন করা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন। শনিবার সকালে পূর্ব বনবিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী এই পর্যটক। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। তাদের সাথে একজন চিকিৎসক ছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন । স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

তিনি আরও জানায়, মরদেহটি উদ্ধার করার জন্য বন বিভাগ ও শরণখোলার নৌ পুলিশ সহায়তা করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

এমআরএম  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin