ভারত ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

ভারত ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

এশিয়া কাপে আবারও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একজন পাকিস্তানি খেলোয়াড় বা কোচিং স্টাফের কোনো সদস্যের সংবাদ সম্মেলন করার কথা ছিল।

একই সময়ে দুবাইয়ের আইসিসি একাডেমিতে তিন ঘণ্টার জন্য অনুশীলনেও অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের। এসিসি জানিয়েছে, পাকিস্তান দল পূর্ব–নির্ধারিত সংবাদ সম্মেলনটি করছে না।

পাকিস্তান দলের সংবাদ সম্মেলন বাতিলের কারণ এখনো স্পষ্ট নয়। এ নিয়ে টানা দুই ম্যাচে ম্যাচ-পূর্ব প্রথাগত সংবাদ সম্মেলন বাতিলে করল পাকিস্তান। এর আগে ১৭ সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করতে রাজি হয়নি দলটি। ওই সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে আইসিসির সঙ্গে ইমেইল চালাচালি করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেষ পর্যন্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাইক্রফটকে অপসারণ করেনি, তিনি পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে রেফারিংও করেছেন। আগামীকাল ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচেও পাইক্রফটকেই ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে আইসিসি।

অবশ্য বুধবার পাকিস্তান-আমিরাত ম্যাচ মাঠ গড়ানোর পর সবকিছু শান্ত হয়ে এসেছিল বলে মনে করা হচ্ছিল। এর আগে আইসিসি পাইক্রফট এবং পাকিস্তানের কোচ, অধিনায়ক, মিডিয়া ও টিম ম্যানেজমেন্টের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেছিল। সেখানে পাইক্রফট ভারতের বিপক্ষে টসের সময়কার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে বলেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলানো হবে না। পাকিস্তান এটিকে আইসিসির আচরণবিধি বজায় রাখতে পাইক্রফটের ব্যর্থতা হিসেবে ধরে নেয় এবং এশিয়া কাপ থেকে তাঁর ‘অবিলম্বে অপসারণ’ দাবি জানায়।

সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের আগে সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে পিসিবি জানিয়েছিল, পাইক্রফট ক্ষমা চেয়েছেন। তবে আইসিসি ভিডিও ধারণ ও প্রকাশে আপত্তি জানিয়ে পিসিবির বিরুদ্ধে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালস এলাকায় (পিএমওএ) প্রটোকল লঙ্ঘনের অভিযোগে করে মেইল পাঠিয়েছে।পাকিস্তান অবশ্য এ অভিযোগ নাকচ করেছে বলে খবর।

ভারতও আগামীকালের ম্যাচ সামনে রেখে কোনো সংবাদ সম্মেলন করবে না। সাধারণত যেসব দল এক দিন বিরতির পর তাদের পরবর্তী ম্যাচ খেলে, তারা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করে না। ভারত শুক্রবার রাতে ওমানের বিপক্ষে ম্যাচ খেলেছে, এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তান নিয়ে প্রশ্নোত্তর নেওয়া হয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin