‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল স্টেলা স্যানিটারিওয়্যার

‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল স্টেলা স্যানিটারিওয়্যার

দেশের সর্বাধিক বিক্রিত স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা (https://www.stellasanitary.com/) মর্যাদাপূর্ণ ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ অর্জন করেছে। বাংলাদেশের এটাই প্রথম কোনো স্যানিটারিওয়্যার ব্র্যান্ডের সুপারব্র্যান্ডস খেতাব প্রাপ্তি।

সুপারব্র্যান্ডস যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টির বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে।

বাংলাদেশের স্যানিটারিওয়্যার শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের লক্ষ্যে ২০১০ সালে গাজীপুরের কালীগঞ্জে স্টেলার ফ্যাক্টরি স্থাপন করা হয়। ধারাবাহিক সম্প্রসারণ ও উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্টেলা এখন দেশের সবচেয়ে বড় স্যানিটারিওয়্যার উৎপাদক প্রতিষ্ঠান।

দীর্ঘদিন ধরে স্টেলা দেশের শীর্ষ স্যানিটারিওয়্যার ব্র্যান্ডের অবস্থান ধরে রেখেছে। বাড়ি নির্মাতা, ডেভেলপার ও স্থপতিদের অন্যতম পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে স্টেলা। এই আস্থাই গত বছর স্টেলাকে এনে দেয় স্যানিটারিওয়্যার ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ডের’ স্বীকৃতি। এবার স্টেলার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ ভবিষ্যতের জন্য আরও অনুপ্রেরণা জোগাবে।

স্টেলার ডিজাইন ইতালির সমৃদ্ধ ফ্যাশন ও শিল্পশৈলীর দ্বারা অনুপ্রাণিত। স্টেলা সম্প্রতি তাদের সিগনেচার সিরিজ বাজারে এনেছে। অত্যাধুনিক সেন্সরসমৃদ্ধ স্মার্ট টয়লেট, স্মার্ট ইউরিনাল ও ওয়াল হ্যাং বেসিন রয়েছে এই কালেকশনে। প্রিমিয়াম রেঞ্জের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সবার জন্য উন্নত স্যানিটেশন–সুবিধা নিশ্চিতে সহায়ক ভূমিকা রেখে চলেছে স্টেলা।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin