আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী।
বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটি ১১ নভেম্বরের সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির সিদ্ধান্ত হয়।
তালিকায় রয়েছেন— তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ ১৯ জন আইনজীবী।
একই সভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত করা হয়।