স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু পাঁচ দিন রিমান্ডে

স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু পাঁচ দিন রিমান্ডে

স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনায় আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে আজ মিঠুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে দুদকের আবেদনের ওপর আজ শুনানি হয়।

শুনানিতে আসামিপক্ষ থেকে মিঠুকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার মিঠুকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেদিন ডিএমপির খুদে বার্তায় বলা হয়েছিল, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠুকে ১১ সেপ্টেম্বর ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দুদকের অনুরোধে মিঠুকে গ্রেপ্তার করে তাঁকে সেদিনই সংস্থাটির কাছে হস্তান্তর করার কথা জানায় পুলিশ। সেদিন মিঠুকে আদালতে হাজির করা হয়। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। ১৮ সেপ্টেম্বর (আজ) এই আবেদনের শুনানির তারিখ ঠিক করে আদালত সেদিন মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের দেওয়ার তথ্য ১০ সেপ্টেম্বর জানিয়েছিল সংস্থাটি। সেদিনই দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১)-এ মামলা করেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin