তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর 

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর 

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবীর বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে এনসিপির ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসী সংগঠন।

এসবিডব্লিউ/এসআইএস  

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin