রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটকৃতরা হলেন- জাকির (৫১) ও মোরশেদ (২০)
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি বলেন, “স্টেশনের আউটটারে (পরিত্যক্ত) লাইনে থাকা একটি কোচে আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
আগুন লাগার পর পুলিশ ও স্টেশনের স্টাফরা অগ্নিগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পরিত্যক্ত কোচের দুটি সিট পুড়ে গেছে বলে জানান ওসি।