কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণ

কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কাওরান বাজার থেকে শাহবাগগ্রামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।’

এদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’ 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin