টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য: রিজওয়ানা

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য: রিজওয়ানা

প্রকৃতি রক্ষা সম্ভব হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ শ্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনে আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য— সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত — আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে।’

তিনি সবাইকে দায়িত্বশীল পর্যটন চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা অন্যরা।

Comments

0 total

Be the first to comment.

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস BanglaTribune | পরিবেশ

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে...

Sep 28, 2025
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ BanglaTribune | পরিবেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছ...

Sep 23, 2025

More from this User

View all posts by admin