তফসিলে না থাকায় প্রতীক দেওয়া হয়নি এনসিপিকে: ইসি সচিব

তফসিলে না থাকায় প্রতীক দেওয়া হয়নি এনসিপিকে: ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আইনগতভাবে তফসিলে না থাকার কারণে প্রতীক দেওয়া হয়নি।’

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন,‎ ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে... এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে বিকল্প কোনও প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনও তথ্য নেই। কাজেই নির্বাচন কমিশন যেটা বলেছে যে, তারা স্ববিবেচনায় নিজ একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান।’

শাপলা প্রতীক না দেওয়ার পেছনে আইনি ব্যাখ্যা কী জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা জিজ্ঞেস করেন, তাহলে আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। আখতার আহমেদকে নয়।’

এনসিপির অভিযোগ, শাপলা প্রতীক বরাদ্দে ইসির আইনি ব্যাখ্যা নেই-এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আইনি ব্যাখ্যাটা হচ্ছে, প্রতীকটা আমাদের তফসিলে নেই। অতএব আইনগতভাবে তফসিলে না থাকার কারণে প্রতীক দেওয়া হয়নি। এটা আমরা আগাগোড়াই বলে আসছি। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে বলবে।’

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা হবে ৪২ হাজার ৭৬১টি। আর চূড়ান্ত ভোট কক্ষের সংখ্যা হবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হলে ভোটকক্ষের সংখ্যা বাড়বে কি-না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনও তথ্য নেই। যে তথ্য নেই, সে তথ্যের ওপরে কোনও তথ্য দেওয়ার সুযোগ আমার নেই।’

সংসদ নির্বাচনের চার মাস বাকি, এই সময়ে গণভোট করা যাবে কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যেটা নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আসেনি, সে বিষয়টা নিয়ে আমি কী করে কথা বলবো।’

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের ক্ষেত্রে ইসি রোডম্যাপ থেকে পিছিয়ে আছে উল্লেখ করে সচিব বলেন, ‘এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin