টি-টোয়েন্টিতে বাংলাদেশের সহ-অধিনায়ক সাইফ হাসান

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সহ-অধিনায়ক সাইফ হাসান

তিন ফরম্যাটে আলাদা করে সহ-অধিনায়কও বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটে সাইফ হাসানকে লিটন দাসের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

মূলত সংক্ষিপ্ততম ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে টি–টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাইফের কাঁধে। তারও আগে লিটন কুমার দাসকে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মূল নেতৃত্ব-ভার দেওয়া হয়েছে।

অন্যান্য দুই ফরম্যাটেও সহ-অধিনায়ক চূড়ান্ত করেছে বিসিবি। টেস্টে মেহেদী হাসান মিরাজ এবং ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে সহ-অধিনায়ক করা হয়েছে।

শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের নেতৃত্বে থাকবেন। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ।

একইভাবে ওয়ানডে ফরম্যাটে শান্ত থাকছেন মিরাজের ডেপুটি হিসেবে। এ বছর জুনে এক বছরের জন্য মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin