তিন দফা দাবি না মানলে ক্রিকেট বয়কটের হুমকি

তিন দফা দাবি না মানলে ক্রিকেট বয়কটের হুমকি

আসন্ন ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন কাউন্সিলর। তাদের অনেকেই এখন নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। আর তিন দফা দাবি না মানলে বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। এ সময় নিজেদের দাবি ও এর যৌক্তিকতা উত্থাপন করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের নির্বাচনের নামে প্রহসন নিয়ে যত বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীর বুকে বিতর্কিত করেছে। তাই ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত করে দেশের ক্রিকেটকে কলঙ্কিত না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ক্লাব সংগঠকরা। সেগুলো হলো-

১. বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের মেয়াদ বাড়িয়ে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে।২. একটি অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা যেতে পারে।৩. বর্তমান তফসিল ও নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন করা যেতে পারে।

এই তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তরা। দাবি না মানলে দেশের কোনও ধরনের ক্রিকেটে ক্লাবগুলো আর অংশ নেবে না বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin