তিন ঘণ্টা পর সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

তিন ঘণ্টা পর সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

ঢাকা: প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে সরে গেছেন কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস’ এবং ‘প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত’ করার প্রতিবাদ জানিয়ে এবং চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি হলো— ১. ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব ধরনের রাষ্ট্রীয় কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। ৩. ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

এমএমআই/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin