ট্রাস্ট ব্যাংকের গুলশান নর্থ শাখা উদ্বোধন

ট্রাস্ট ব্যাংকের গুলশান নর্থ শাখা উদ্বোধন

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক ঢাকার গুলশান-২–এর ডরিন টাওয়ারে ব্যাংকের নতুন গুলশান নর্থ শাখা চালু করেছে। শাখাটির উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রাস্ট ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ট্রাস্ট ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও ব্যাংকিং খাতে উদ্ভাবনী সেবা প্রদানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ট্রাস্ট ব্যাংক সারা দেশে নির্ভরযোগ্য, গ্রাহকবান্ধব ও ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটি জনগণকে সেবা প্রদানে আরও সক্ষম হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin